ধাপ ২ — গ্রহীতা ও দাতা

গ্রহীতা ও দাতার তথ্য হাতে লেখা যায়, আবার NID কার্ডের ছবি দিয়ে আপনা-আপনিও বসানো যায়। দুটোই এই ধাপে।

  1. 1ধাপ ২-এ দলিলের দুই পক্ষ: আগে গ্রহীতা, তারপর দাতা — ছাপা দলিলের ক্রমেই।

    ধাপ ২-এ দলিলের দুই পক্ষ: আগে গ্রহীতা, তারপর দাতা — ছাপা দলিলের ক্রমেই।
  2. 2নতুন পক্ষ যোগ করতে “গ্রহীতা যোগ করুন” বা “দাতা যোগ করুন” বোতামে চাপ দিন।যত জন গ্রহীতা বা দাতা, তত বার যোগ করুন — প্রত্যেকের জন্য আলাদা ঘর। দ্বিতীয় জনের বেলায় আগের কারো সাথে সম্পর্ক (ভাই/বোন, পুত্র/কন্যা, স্বামী/স্ত্রী) জিজ্ঞেস করা হয় — বাছলে পিতার নাম, ঠিকানার মতো মিল থাকা তথ্য নিজে থেকেই বসে যায়।

    নতুন পক্ষ যোগ করতে “গ্রহীতা যোগ করুন” বা “দাতা যোগ করুন” বোতামে চাপ দিন।
  3. 3“NID সামনে” চাপুন, কার্ডের সামনের ছবিটি দিন — নাম, পিতা-মাতার নাম ও NID নম্বর আপনা-আপনি বসে যাবে।যে তথ্য নিশ্চিতভাবে পড়া যায়নি, তা হলুদ বার্তায় দেখানো হয় — কার্ডের সাথে মিলিয়ে নিন। জন্ম তারিখের জন্য “NID পেছন” চাপুন, কার্ডের পেছনের ছবিটি দিন — নিচের তিন লাইনের লেখা থেকে জন্ম তারিখ ও NID নম্বর নির্ভুলভাবে বসে যাবে।

    “NID সামনে” চাপুন, কার্ডের সামনের ছবিটি দিন — নাম, পিতা-মাতার নাম ও NID নম্বর আপনা-আপনি বসে যাবে।